খুলনায় ছাত্র মজলিসের তিন দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

খুলনা জোনের তিন দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস খুলনা জোনের উদ্যোগে ১০ মে ২০২৪ তিন দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দায়িত্বশীলদের আদর্শিক, সাংগঠনিক ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে খেলাফত মজলিসের সম্মানিত সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন।
এছাড়াও প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী আলোচনা পেশ করেন।