ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম জোনের তিন দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম জোনের উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দায়িত্বশীলদের আদর্শিক, সাংগঠনিক ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ক্যাম্পের প্রথম দিনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অধ্যাপক আবু আবতাহী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় পাঠাগার ও মাদরাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান।