ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার কৃতি সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত
আজ ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়।
সংগঠনের মৌলভীবাজার শহর সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফা’র সভাপতিত্বে ও সেক্রেটারি ফখরুল ইসলাম ফয়সল এর পরিচালনায় অনুষ্ঠিত কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র কল্যাণ সম্পাদক মহিবুল ইসলাম。
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক প্রিন্সিপাল মাওলানা হাসান আহমাদ খান, মৌলভীবাজার জেলা সেক্রেটারি রাফি উদ্দীন মাবরুর।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুর রহঃ জোন শাখার সভাপতি সাকিব আহমদ, ভৈরবগঞ্জ বাজার জোন শাখার সভাপতি তোফায়েল আহমদ প্রমুখ।