গোলাপগঞ্জ দক্ষিণে ছাত্র মজলিসের কৃতি সংবর্ধনা, প্রধান অতিথি জাকারিয়া হোসাইন জাকির

প্রস্ফুটিত ফুলগুলোকে বিকশিত হওয়ার উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের সকলেরই দায়িত্ব
–জাকারিয়া হোসাইন জাকির
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে গতকাল ১৮ মে ২০২৪, শনিবার, ঢাকা দক্ষিণ ডাক বাংলোতে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সদ্য যারা এসএসসি/দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাক্ষর রেখে উত্তীর্ণ হয়েছে তারা সকলের প্রস্ফুটিত ফুলের ন্যায়। ফুল যেমন সঠিক পরিবেশ এবং যথোপযুক্ত পরিচর্যা পেলে মিষ্টি শোভা ছড়িয়ে প্রফুল্ল করে মানুষের মন ঠিক তেমনিভাবে আজকের উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। তাই তাদের শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা গেলে নিশ্চিতভাবেই আগামীর বাংলাদেশ আলোকিত করবে ওরা।
তবে তিনি আশঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় college পর্যায় যাওয়ার পর অনেক মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা থেকে ঝরে পরে। তিনি এর কারণ হিসেবে দায়ী করেন, প্রচলিত শিক্ষা কাঠামো এবং তথাকথিত ছাত্ররাজনীতি। তিনি বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাস/পরীক্ষা নেওয়ায় খামখেয়ালি এবং ক্ষমতা ও লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি পড়াশোনার অন্তরায় হয়ে দাঁড়ায় সম্ভাবনাময় শিক্ষার্থীদের জন্য। তাই এই শিক্ষার্থীদের আগামীর পথ সুগম করতে পরিবার, দায়িত্বশীল ছাত্রসংগঠন ও রাষ্ট্রের ইতিবাচক ভূমিকা কামনা করেন তিনি তার বক্তব্যে।
শাখা সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান।
সেক্রেটারি শেখ হোসাইন আহমদ সাব্বিরের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সহ সভাপতি জনাব লিটন আহমদ, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক সালমান আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক শাহীন আহমদ ফামান, হাজী আব্দুশ শহীদ মহিলা আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা বুরহান উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক নূরুল ইসলাম মুন্না, ইসলামী যুব মজলিস গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক মাহবুবুর রহমান শাহনূর, ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর সভাপতি সাদিকুর রহমান, খেলাফত মজলিস ঢাকা দক্ষিণ ইউপি সেক্রেটারি মঞ্জুর আহমদ প্রমূখ।