ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত-
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে ২৪ মে’ ২০২৪, শুক্রবার, সিলেট মহানগর কার্যালয়ে দিনব্যাপী নির্ধারিত কর্মী ভাইদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক কে এম ইমরান হোসাইন ।
দারসুল কুরআন পেশ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ভাইস-প্রিন্সিপাল হাফিজ মাওলানা মোতাহির হোসাইন।
সিলেট পশ্চিমজেলা সভাপতি ইমদাদুল হক ইমরান ও পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, শাবিপ্রবি শাখার সভাপতি শেখ হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি রুহুল আমিন, শাবিপ্রবি সেক্রেটারি মোঃ সিদ্দিকুর রহমান, সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বায়তুলমাল সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান, পাঠাগার সম্পাদক আব্দুল মুকিত,সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক সালমান আহমদ, মহানগর ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ,এম সি কলেজ সেক্রেটারি আহমদ সালমান প্রমূখ।