ছাত্র মজলিস বরিশাল মহানগরীর শিক্ষা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী শাখার উদ্যোগে ৩১শে মে ২০২৪, শুক্রবার,দিনব্যাপী নির্ধারিত ভাইদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
মহানগরী শাখার সেক্রেটারি মো: খালিদ আরিফিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার।
দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস বরিশাল মহানগরীর অন্তর্ভুক্ত পশ্চিম জোনের সহকারী পরিচালক মাওলানা খোন্দকার রহমাতুল্লাহ।
মহানগরী শাখার প্রকাশনা সম্পাদক মুকাদ্দিমুর রহমান এর সঞ্চালনায় নির্ধারিত আলোচনায় অংশ নেন খেলাফত মজলিস বরিশাল জোনের পরিচালক জনাব আহমেদ আসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সভাপতি এস এম জাকির হোসাইন,বায়তুলমাল সম্পাদক কাওসার আকন,মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফেজ ইব্রাহিম,তরিকুল ইসলাম সিয়াম।