কুমিল্লা জোনে ছাত্র মজলিসের দায়িত্বশীল প্রশিক্ষণ ক্যাম্প, প্রধান অতিথি বিলাল আহমদ চৌধুরী

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জোনের উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী দায়িত্বশীল প্রশিক্ষণ ক্যাম্প ২০২৪ অনুষ্ঠিত।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা জোন পরিচালক মুহাম্মদ রায়হান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্প এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
চাঁদপুর জেলা সভাপতি সাইফুদ্দিন আহমদ ও কুমিল্লা মহানগর সভাপতি ইকরামুল হক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে বিভিন্ন বিষয়ে দারস ও আলোচনা পেশ করেন সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা তোফায়েল আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, খেলাফত মজলিস নোয়াখালী জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা আবু সালমান, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি সৈয়দ মাওলানা আব্দুল কাদের জামাল, ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা ইলিয়াস বিন হাশেম, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসাইন মিয়াজি খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সহ-সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন শাহীন, ইসলামি যুব মজলিস নোয়াখালী শহর সভাপতি মোঃ ফখরুল ইসলাম।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেনী জেলা সভাপতি আব্দুল আউয়াল রাকিব, লক্ষীপুর জেলা সেক্রেটারি মোঃ নাহিদ হাসান, কুমিল্লা মহানগরীর সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদ, নোয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক ইয়াকুব মিয়াজি, মো: জাকির হোসেন, আব্দুল্লাহ আল নাইম, মাহমুদুল হাসান শাকিল প্রমূখ