মুফতি হোজাইফা আল হিজাজীর মায়ের ইন্তেকালে ছাত্র মজলিসের শোক প্রকাশ

শোকবার্তা- ১০.০৬.২০২৪, ঢাকা
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হোজাইফা আল হিজাজী’র মায়ের ইন্তেকালে ছাত্র মজলিসের শোক প্রকাশ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হোজাইফা আল হিজাজী’র মমতাময়ী মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। শোক বার্তায় নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে মরহুমার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় মরহুমার জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করেন।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস