বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ হোসাইন আহমেদ’র পিতার জানাযা ও দাফন সম্পন্ন
জানাযায় অংশগ্রহণ করেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।
আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক সভাপতি শিব্বির আহমদ আবির, সেক্রেটারি সাইফুল ইসলাম, শ্রমিক মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি আহমদ রশিদ মনু, শাবিপ্রবির বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম শান্ত-সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা উপশাখার দায়িত্বশীলবৃন্দ।