বিবৃতি
২ আগস্ট ২০২৪
ছাত্রজনতার সাথে নাটক-মশকরা ঢেড় হয়েছে এবার থামুন, পদত্যাগ
করুন: ইসলামী ছাত্র মজলিস
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেলে মুহাম্মদ রায়হান আলী, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার দেশের চরম বিপর্যয় সৃষ্টি করে এখনো বহাল তবিয়তে টিকে থাকার মাধ্যমে চরম নির্লজ্জতার প্রমাণ দিয়েছে। নেতৃদ্বয় বলেন, অধুনা আধুনিক বিশ্বে কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের অবৈধ সরকার যেসকল হীন পন্থা অবলম্বন করছে তা হয়তো জান্তা কোন সরকার-ও করতো না। এতোকিছুর পরেও সরকারের এখনো টিকে থাকা, পৃথিবীর নিকটতম বর্তমানের অন্যতম কলঙ্কজন অধ্যায়।
নেতৃদ্বয় বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশের ইতিহাস হচ্ছে ছাত্র সমাজের আন্দোলন সংগ্রামের ইতিহাস। এই দেশের রূপায়নের অন্যতম অংশীজন হচ্ছে ছাত্রসমাজ। অথচ এই ফ্যাসিস্ট সরকার আজ তাদের পেটুয়া বাহিনী দিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ছাত্রজনতার ওপর। এই অবস্থায় এই সরকার টিকতে পারেনা, টিকতে দেওয়া যায়না। নেতৃদ্বয় বলেন, সিকি পরিমাণ আত্মমর্যাদা অবশিষ্ট থাকলে এখনই সরকারের উচিৎ নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ করা। অন্যথায় এই সরকার দ্রোহের অনলে পুড়ে শীঘ্রই নিশ্চিহ্ন হবে। ছাত্রজনতার বিজয় এখন কেবলই সময়ে অপেক্ষা বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ছাত্রসমাজ ও আমজনতার স্বতঃস্ফূত অংশগ্রহণকে মোবারকবাদ জানান।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার সম্পাদক