রাষ্ট্র সংস্কারে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান ছাত্র মজলিস সভাপতি বিলাল আহমদ চৌধুরীর

ছাত্রজনতার অভূতপূর্ব বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কার কাজে দেশবাসীকে এগিয়ে আসতে হবে : বিলাল আহমদ চৌধুরী
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেন, এদেশের ছাত্র জনতা দৃঢ় প্রত্যয় এবং দূরন্ত সাহস ও মনোবলের মধ্য দিয়ে ফ্যাসিস্ট এই সরকারের পতন নিশ্চিত করেছে। তবে বিপ্লব পরবর্তীতে কেবল উল্লাস করলেই চলবেনা দেশবাসীকে। কারণ বিপ্লবের মৌলিক উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার। তিনি বলেন দেশবাসীর স্বতঃস্ফৃর্ত অংশগ্রহণ ছাড়া সেই বিপ্লবের পূর্ণতা সাধন হবেনা। তাই নতুন বাংলাদেশকে ঢেলে সাজাতে দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকলের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। হত্যার সাথে জড়িত পুলিশ-বিজিবি, ও আওয়ামিলীগের ছত্রছায়ায় গড়ে উঠা সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
আজ ১২ আগস্ট ২০২৪, সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আহতদের খোঁজখবর নিতে গেলে স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান, সাবেক সভাপতি রুহুল আমিন, সিলেট মহানগর সেক্রেটারি মিজানুর রহমান, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদ, সহ সভাপতি হাফিজ আব্দুস সালাম, সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইসলামী যুব মজলিস গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক মাহবুব আহমদ শাহনুর, সালমান আহমদ, আমিরুল ইসলাম আমিন, শাহিন আহমদ ফামান সহ স্থানীয় খেলাফত মজলিস, ইসলামী যুব মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর দায়িত্বশীল বৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।