উপদেষ্টা নাহিদ ও আসিফ মাহমুদের সাথে ছাত্র মজলিস প্রতিনিধি দলের মতবিনিময়

দেশের ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হুসাইন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন সহ প্রতিনিধি দল ।