সিলেট ওসমানী হাসপাতালে আহতদের দেখতে গেলেন ছাত্র মজলিস নেতা জাকারিয়া জাকির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে আজ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।
এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন আহমেদ, পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান-সহ মহানগর, জেলা ও শাবিপ্রবির দায়িত্বশীলবৃন্দ।