সুনামগঞ্জে ছাত্র মজলিসের কর্মী শিক্ষা সভা: জাকারিয়া হোসাইন জাকিরের প্রধান অতিথির বক্তব্য

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
দেশমাতৃকার ভাবমূর্তি সমুন্নত রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র মজলিস — জাকারিয়া হোসাইন জাকির
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির বলেন, ইসলামী ছাত্র মজলিস হচ্ছে আদর্শিক সংগ্রামের নাম। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র সমাজের কল্যাণ ও অধিকার নিশ্চিতের আন্দোলন করে যাচ্ছে। ছাত্র মজলিসের জনশক্তি দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রতিনিয়ত আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র মজলিসের এই কাজ পূর্বের ন্যায় আগামীতে-ও দেশ ও জাতির কল্যাণে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ ০৬ সেপ্টেম্বর ২০২৪,শুক্রবার,বাংলাদেশইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে নির্ধারিত ভাইদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মী শিক্ষা সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সুনামগঞ্জ জেলা সভাপতি মো:আব্দুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এনামুল হক আলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি আতাউল হক,শাহ কামাল সাজু, প্রমুখ।