মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুমিল্লা মহানগরী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ণের সেই বক্তব্যকে সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা অবিলম্বে এ ধরনের ইসলামবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কর্মসূচিতে শাখার দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।