শোকবার্তা- ২৭.০৯.২০২৪
বিজয়নগর, ঢাকা
ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের ইন্তেকালে ইসলামী ছাত্র মজলিসের শোক প্রকাশ
ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুর আজ রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী ও সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন। শোক বার্তায় নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করেন।
উল্লেখ্য, মৃত্যুকালে অধ্যাপক গফুরের বয়স ছিল ৯৬ বছর এবং ভাষা আন্দোলনের সময়, ভাষা আন্দোলনের মুখপত্র ‘সৈনিক’ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার ফিচার এডিটর হিসেবে কর্মরত ছিলেন। ৫২’র ভাষা আন্দোলনের সময় তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না-হয়ে মাতৃভাষার রক্ষার জন্য অকুতোভয় সেনানীর মতো ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি ২০০৫ সালে একুশে পদক লাভ করেন। আজ রাত ৮.০০ ঘটিকায়, জাতীয় প্রেসক্লাবে গুণী এই ভাষাসৈনিকের জানাজা অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস