ফেনীতে ইসলামী ছাত্র মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
আজ ১৪ অক্টোবর’২৪ সোমবার বিকেল ৩ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন।
শাখা সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জোনের সহকারী পরিচালক প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আলি মিল্লাত, ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, সিনিয়র সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হায়দার, সহ-সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা সানা উল্লাহ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, ফেনী জেলা সভাপতি মাওলানা আবদুর রহিম, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি শাহ শিহাব উদ্দিন, মুহাম্মদ সা’দ উদ্দিন, মুহাম্মদ আবুল বশর, খেলাফত মজলিস দাগনভুইয়া উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।