বরিশালে ইসলামী ছাত্র মজলিসের সীরাতুন্নবী (সা.) মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
আজ ১৮ই অক্টোবর, শুক্রবার বরিশাল শহরের এসসি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক একে এম মাহবুব আলম।
প্রধান বক্তা হিসেবে নবীজি ﷺ এর জীবনীর উপর আলোচনা পেশ করেন জামিয়া রশীদিয়া দারুল উলূম বরিশালের মুহতামিম মুফতি আবুল কালাম আজাদ। এছাড়া আলোচনা পেশ করেন খেলাফত মজলিস বরিশাল জেলা (পূর্ব) শাখার সহসভাপতি মাওলানা সামশুল আলম, বরিশাল মহানগরীর পশ্চিম জোনের সহকারী পরিচালক মুফতি খন্দকার রহমাতুল্লাহ।
ইসলামী সঙ্গীত পরিবেশন করেন দাবানল শিল্পীগোষ্ঠীর অন্যতম সদস্য মোঃ ইয়াসিন আরিফ, ঢাকা মেলোডিয়ান্সের সদস্য মুহাম্মাদ নাহিদ মাহদী।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য এস এম জাকির হোসাইন, বরিশাল মহানগরীর সাবেক সভাপতি শাহ-ই-আলম জহির,বরিশাল মহানগরীর সাবেক সভাপতি নকিবুল আলম আলমগীর, বরিশাল জেলা শাখার সেক্রেটারি মইন উদ্দীন, বরিশাল মহানগরীর সেক্রেটারি তরিকুল ইসলাম সিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বায়তুলমাল সম্পাদক মো: ইসমাঈল হোসেন প্রমুখ।