পটুয়াখালী জেলা ও শহর ছাত্র মজলিস পুনর্গঠন, নতুন কমিটি গঠন

ছাত্র মজলিস পটুয়াখালী জেলা ও শহর শাখা পুনর্গঠন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস পটুয়াখালী শহর ও জেলা শাখার উদ্যোগে গত ৯ অক্টোবর স্থানীয় মজলিস মিলনায়তনে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি নূরুল আমীন আজাদীর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম সেক্রেটারি জেনারেল জনাব সোহাইল আহমেদ, প্রধান অতিথির বক্তব্যে বলেন, গোটা বিশ্বব্যাপী আজ ইসলামী আন্দোলনের উপর সাম্রাজ্যবাদী শক্তি যড়যন্ত্র শুরু করেছে। আমাদের প্রিয় মাতৃভূমি ও এই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। নানাবিধ চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দিনাতিপাত করছে। তাই আমাদেরকে ত্যাগ ও কুরবানীর নজরানা পেশের মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে ২০১৩-২০১৪ সেশনের জন্য পটুয়াখালী জেলা সভাপতি মনোনীত নূরুল আমীন আজাদী সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ কামাল হোসেন পটুয়াখালী শহর শাখায় সভাপতির নির্বাচিত হন মুহাম্মদ ফেরদাউস কবীর, সেক্রেটারি মনোনীত হন মাহমুদুল হাসান মুঈন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস পটুয়াখাললী জেলা শাখার সহ সেক্রেটারি অধ্যক্ষ কামরুল আহসান, বরগুনা জেলা সভাপতি মুহাম্মদ নাসির উদ্দীন, অধ্যাপক মোতালেব বিশ্বাস, এ্যাডভোকেট আলী হোসাইন খান, মুহাম্মদ বেলাল হোসাইন প্রমুখ।