সিলেট মহানগরী ও জেলা ছাত্র মজলিস পুনর্গঠন সম্পন্ন ২০১৫-২০১৬

সিলেট মহানগরী ও জেলা পুনর্গঠন সম্পন্ন
গত ১৮ সেপ্টেম্বর’১৫ কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ।সমাবেশে ২০১৫-১৬ সেশনের জন্য সিলেট মহানগরীর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হোন মুহাম্মদ ইসহাক ও সেক্রেটারি মনোনীত হোন মুহাম্মদ শাহীন। সিলেট পূর্ব জেলার সভাপতি মনোনীত হোন মুহাম্মদ খায়রুল ইসলাম ও সেক্রেটারি মনোনীত হোন বিলাল আহমদ চৌধুরি, পশ্চিম জেলা সভাপতি মনোনীত হোন আহমদ মাহফুজ আদনান ও সেক্রেটারি মনোনীত হোন সৈয়দ আদনান জাবির।
এদিকে ১৮ সেপ্টেম্ব’১৫ বিকাল ৩ টায় নগরীর শহীদ সোলেমান হলে সিলেট মহানগরী ও জেলার যৌথ উদ্দ্যোগে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ । কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম ও পশ্চিম জেলার সভাপতি আহমদ মাহফুজ আদনানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি সৈয়দ মুশাহিদ আলী, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কেএম আবদুল্লাহ আল মামুন, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় প্রধান মাওলানা তাজুল ইসলাম হাসান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট জোন তত্ত্বাবধায়ক জাবেদুল ইসলাম চৌধুরী, চিটাগাং মহানগরী সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, পূর্বজেলার সাবেক সভাপতি দিলওয়ার হোসাইন, সিলেট মহানগরী সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক পশ্চিম জেলা সভাপতি জুনায়েদ আহমদ, শাবিপ্রবি সভাপতি ইউসুফ আলী, সাবেক শাবিপ্রবি সভাপতি মুহাম্মদ আব্দুর রব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারী খায়রুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর সেক্রেটারী মুহাম্মদ শাহীন, সিলেট পূর্বজেলার সেক্রেটারী বিলাল আহমদ চৌধুরী, পশ্চিম জেলার সেক্রেটারী সৈয়দ আদনান জাবির, আনসার আহমদ, এসএম দিলওয়ার হোসেন রাসেল, সৈয়দ মানছুরুল হাসান, আখম মহসিন, আফজাল হুসাইন কামিল, মোহাম্মদ নাসিরুদ্দীন, শামসুজ্জামান সাজু, রিয়াজ উদ্দিন বাবুল, রিয়াজ উদ্দিন প্রমুখ।