সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিস পুনর্গঠন সম্পন্ন

সুনামগঞ্জ জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন ।।
গত ২২সেপ্টেম্বর২০১৫ মঙ্গলবার জেলা আইসিএম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখা পূনর্গঠনের লক্ষে শহরস্থ পৌর অডিটোরিয়ামে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন সম্পন্ন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ।
এতে ২০১৫-১৬ সেশনের জন্য জেলা সভাপতি মনোনিত হন আতাউল হক ও সেক্রেটারি মনোনিত মুহাম্মদ আলমগীর হোসাইন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান শিবলু্, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসাইন, সাবেক জেলা সভাপতি মাওলানা বুরহান উদ্দিন জসিম, মাওলানা আখতার হোসাইন আতিক, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাবীবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।