ফেনী জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে ইনসাপূর্ণ সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
জেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাই, নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি আবুল বাশার, জেলা সেক্রেটারি সিয়াম, সাইফুল ইসলাম সালমান, আব্দুর রহমান প্রমূখ।