বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে “আজকের সমাজ ব্যবস্থা: আমাদের করনীয় শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ ৩ এপ্রিল’২৪ (বুধবার) স্থানীয় মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বায়তুলমাল সম্পাদক ইয়াকুব মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
মুহাম্মদ ইমান আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা আবু সালমান, জেলা বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান ফুয়াদ, যুব মজলিস নোয়াখালী জেলা সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম মামুন, জেলা অফিস সম্পাদক তাজুল ইসলাম মাহমুদ, শহর সভাপতি মাওলানা পেয়ার আহমদ হোজায়ফা, ছাত্র মজলিস কেন্দ্রীয় জোন সদস্য মাহমুদুল হাসান রাসেল, ঢাকা মহানগর দক্ষিণের অফিস ও প্রচার সম্পাদক নাজমুল বারী, ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের সদস্য মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম, আশফাক নূর প্রমূখ।