বরিশাল মহানগরী ও জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী শাখার উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার নগরের আইসিএম মিলনায়তনে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন সম্পন্ন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক এইচ. এম. এরশাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বরিশাল মহানগরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম মুহা. শাহজাহান, বরিশাল মহানগরীর সেক্রেটারি মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল মহানগরীর যুগ্ম-সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ শামীম, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক এটিএম মোজাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ জিয়াউল ইসলাম এবং বরিশাল মহানগরীর সাবেক সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক সিকদার।
সমাবেশে ২০১৪–২০১৫ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে বরিশাল মহানগরী শাখার সভাপতি হিসেবে মুহাম্মদ জাকির হোসাইন এবং সেক্রেটারি হিসেবে মুহাম্মদ মুহিব্বুল্লাহ, বরিশাল জেলা শাখার সভাপতি হিসেবে মুহাম্মদ আরিফুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মুহাম্মদ মেহেদী হাসান মনোনীত হন।