কুষ্টিয়া জেলা ও শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
তাকওয়া ভিত্তিক সমাজ গঠনই শান্তির একমাত্র গেরান্টি -কেন্দ্রীয় সভাপতি
আজ 5 জুন ‘2017 বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা ও শহর শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেন আজ সমাজে যে অশান্তি বিরাজ করছে এর এক মাত্র কারণ আমাদের মধ্যে তাকওয়া নেই, তাকওয়ার শিক্ষা দেয়ার জন্যই মহান আল্লাহ রমজানের রোযা ফরজ করেছেন ।
কুস্টিয়া জেলা সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ মশিউজ্জামের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুহাম্মদ সিরাজুল হক, খেলাফত মজলিস কুস্টিয়া জেলা সভাপতি মাওলানা মুফতি আবদুল হামীদ, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আযিরুল ইসলাম ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুস্টিয়ি জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ইব্রাহীম খলিল, সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি মুহাম্মদ জামিরুল ইসলাম সহ প্রমূখ।