মৌলভীবাজার জেলা ও শহর ছাত্র মজলিসের কমিটি পুনর্গঠন ২০১৭

মৌলভীবাজার জেলা ও শহর শাখা পুনর্গঠন সম্পন্ন
আজ ৫অক্টোবর বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা ও শহর শাখার যৌথ উদ্যেগে আয়োজিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ।২০১৭-১৮সেশনের জন্য মৌলভীবাজার জেলা সভাপতি- হিসেবে মনোনীত হোন মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ ও সেক্রেটারি মনোনীত হোন আহমদ শামছুদ্দীন।
সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে মৌলভীবাজার শহর শাখার সভাপতি- নির্বাচিত হন মুুহাম্মদ ইমাদ উদ্দিন ও সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী,ছাত্র মজলিসের প্রাক্তন অফিস সম্পাদক, মুহাম্মদ মাহফুজুল হক,সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, মাওলানা ইকবাল হোসাইন কয়ছর,প্রাক্তন জেলা সভাপতি সৈয়দ সাইফুর রহমান সেক্রেটারি – হাফেজ জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সদ্য বিদায় শহর সভাপতি- মুহাম্মদ জাহিদুল ইসলাম ও জেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল,প্রাক্তন জেলা সেক্রেটারি মুর্শেদ আলম,প্রাক্তন শহর বায়তুলমাল সম্পাদক সাইফুর রহমান ফয়সল,সাবেক শহর সেক্রেটারি হাসান আহমদ চৌধুরী, খেলাফত মজলিস সদর উত্তর সেক্রেটারি এহসানুল হক জাকারিয়া,নুরুল ইসলাম,জুবায়ের ইবরাহিম,সাদিকুর রহমান,শায়খুল ইসলাম প্রমূখ।