ইসলামী ছাত্র মজলিস হচ্ছে আল্লাহ ভীরু এবং চারিত্রিক মাধুর্য সম্পন্ন মানুষ তৈরির অভয়ারণ্য – জাকারিয়া হোসাইন জাকির
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির বলেন, ইসলামী ছাত্র মজলিস হচ্ছে বিবেকসম্পন্ন মানুষ তৈরির সূতিকাগার। দীর্ঘ ৩৩ বছর যাবত ছাত্র মজলিস নানামুখী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ছাত্রদের মাঝে ধর্ম ও নৈতিকতার প্রায়োগিক শিক্ষা প্রদান করে আসছে। ছাত্র মজলিস তাঁর জনশক্তিকে মানবসম্পদে রূপান্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে প্রতিনিয়ত। ছাত্র মজলিসের প্রশিক্ষিত কর্মীরা দেশ, সমাজ ও ধর্মের প্রয়োজনে সবসময়ই ত্যাগের নজরানা উপস্থাপন করতে সমর্থ হচ্ছে। আগামীতে-ও ছাত্র মজলিসের এই কর্মধারা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ ০৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সংগঠনের সিলেট পশ্চিম সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরানের সভাপতিত্বে ও বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম শাব্বীরের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মী শিক্ষা সভার সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি মুজ্জামিল হক, ওসমানীনগর উপজেলা’র সাবেক সভাপতি মাওলানা সাইফুদ্দিন মাজনুন,মাওলানা মঈনুল ইসলাম মাসকুর।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওসমানি নগর উপজেলা জোন তত্ত্বাবধায়ক রাজু আহমদ, বালাগঞ্জ উপজেলা সভাপতি নাহিদ হোসাইন কিবরিয়া, ওসমানীনগর উপজেলা সভাপতি জুবায়ের আহমদ, বিশ্বনাথ উপজেলা সভাপতি নুরুল ইসলাম নাহিদ, নাঈম আহমদ,আল -আমিন,আলী আমজদ প্রমুখ।