ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র মজলিসের মিছিলে পুলিশের বাধা

সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মজলিসের মিছিলে পুলিশের বাধা।
আজ ১৩ মার্চ ২০২৪ ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে “প্রোডাক্টিভ রমজান” শীর্ষক অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাবিতে প্রতিবাদ মিছিল বের করলে পুলিশি বাধার মুখে মিছিল শেষ হয় এবং নেতৃবৃন্দকে পুলিশি হেফাজতে রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি ক্যাম্পাস থেকে ছাত্রলীগের হামলা, টর্চার সেল বন্ধ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে।