কুড়িগ্রাম ও সিলেটে মন্দির পাহারায় ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ

কুড়িগ্রাম ও সিলেট জেলায় মন্দির পাহারায় ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ ৬ আগস্ট ২০২৪ কুড়িগ্রাম ও সিলেট জেলার বিভিন্ন মন্দিরে নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাহারার দায়িত্ব পালন করেন।
এ সময় দায়িত্বশীলবৃন্দ দেশব্যাপী শান্তি, সম্প্রীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি, গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানান।