পরিবর্তিত বাংলাদেশে গণ-অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠন ও সেবামূলক কাজে ছাত্র মজলিস

ছাত্রজনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট সরকারের পতনের ফলে বদলে যাওয়া বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীল/কর্মী ভাইয়েরা।
অভ্যুত্থানের সময় আহত হওয়া ছাত্রজনতার সার্বিক খোঁজ-খবর নেওয়া, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবীদের হালকা আপ্যায়নের ব্যবস্থাপনা করা-সহ গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পাদক করে যাচ্ছে ইসলামী ছাত্র মজলিসের বিভিন্ন শাখা উপশাখা।